দেশবাংলা

বেসরকারি ফলে এগিয়ে সাদ

এসএম রাফাত, রংপুর : রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ভোট গণনা শেষে ১৭৫টি কেন্দ্রের মধ্যে ১৩৯টির ফল ঘোষণা করা হয়েছে।

বেসরকারি ফলাফলে লাঙ্গল প্রতীক নিয়ে  ৪৫ হাজার ৪৪১ ভোট পেয়ে এগিয়ে আছেন মহাজোটের প্রার্থী এরশাদ পুত্র সাদ এরশাদ। ধানের শীষে ১২ হাজার ৭৬৮ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বিএনপির রিটা রহমান। তৃতীয় অবস্থানে মোটরগাড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার পেয়েছেন ১১ হাজার ৯২৫ ভোট। এ উপ-নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া আসনে সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। কেন্দ্রগুলোতে সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে আসেন ভোটাররা। সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তারা। তরুণদের পাশাপাশি ভোট দিতে আসেন বয়ষ্করাও। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটাররা ।

রংপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশনের ১শ ৭৫ টি ভোট কেন্দ্রের ১ হাজার ২৩ টি কক্ষে ভোট দেন নগরবাসী।

এ আসনে ভোটযুদ্ধে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রয়াত জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদ। অপরদিকে, বিএনপি’র রিটা রহমান ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার।

সংশ্লিষ্ট খবর

Back to top button