বিশ্ববাংলা
শ্রমিক পাচারের অভিযোগে ৫ বাংলাদেশির পাসপোর্ট স্থগিত

ব্রুনাইয়ে কয়েক হাজার শ্রমিক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে ৫ বাংলাদেশির পাসপোর্ট স্থগিত করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে তাদের দেশে ফেরত পাঠাতে ব্রুনাইয়ের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সিনিয়র এক কূটনীতিককে উদ্ধৃত করে এ খবরটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা গেছে, ৫ বাংলাদেশী ব্রুনাইয়ে অবস্থান করে একটি চক্র গড়ে তুলে শ্রমিক পাচারের সঙ্গে জড়িত রয়েছেন তারা।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মাহমুদ হোসেন জানান, যদিও ব্রুনাইয়ে কোনো কাজ নেই, তবুও এই চক্রটি অধিক সংখ্যক মানুষ নেয়া অব্যাহত রেখেছে। তাই তাদের পাসপোর্ট স্থগিত করার বিরল উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার, যাতে তাদের দেশে ফেরত পাঠানো হয় এবং দেশটিতে তাদের কর্মকান্ড বন্ধ হয়।



