বিশ্ববাংলা
মক্কায় বজ্রপাতে বাংলাদেশি নিহত

মক্কা প্রতিনিধি : সৌদি আরবের মক্কায় বজ্রপাতে সেলিম উদ্দিন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মক্কা থেকে প্রায় ৫০-কিলোমিটার দূরে অবস্থিত মক্কা-জেদ্দা পুরাতের হাদা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, গত ২-অক্টোবর বজ্রপাতের সময় কৃষি জমিতে চালু থাকা পানির মেশিন বন্ধ করতে গিয়ে, মারা যান এই বাংলাদেশি।
জেদ্দায় বসবাসরত নিহতের ছোট ভাই জানান, বজ্রপাত না বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছেন, তা প্রমাণ করার জন্য দেশটির আইনে একটি মামলা হওয়ায়, দাফন করা সম্ভব হয়নি। তাই বর্তমানে তার মরদেহ মক্কার যাহারা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সেলিম উদ্দিনের বাড়ী, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাইলিশ ইউপির মাষ্টার হাট এলাকায়। তার পিতার নাম আহমদ কবির।



