বিশ্ববাংলা
২ দিনে দেশে ফিরলেন ২৫০ শ্রমিক

সৌরভ নূর : বৈধ আকামা থাকার পরও সৌদি আরব থেকে দেশে ফিরে এলেন ১২০ বাংলাদেশি শ্রমিক। শুক্রবার রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এ নিয়ে গত দুইদিনে দেশে ফিরলেন ২৫০ জন শ্রমিক।
এসব কর্মীদের তাৎক্ষণিক, প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায়, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম খাবারসহ জরুরি সহায়তা প্রদান করে। ফেরত আসা কর্মীদের অভিযোগ, সৌদি আরবে বেশ কিছুদিন ধরে ধরপাকড়ের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। সেই অভিযানে বাদ যাচ্ছেননা বৈধ কর্মীরাও।
কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পুলিশ গ্রেফতার করার সময় নিয়োগকর্তাকে ফোন করা হলেও, তারা দায়িত্ব নেননি। এমনকি আকামা থাকা সত্ত্বেও কর্মীদের ডিপোরেটশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।
এর আগে গত বৃহষ্পতিবার রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৩০ বাংলাদেশি শ্রমিক দেশে ফিরে আসেন।



