বিশ্ববাংলা

ওমানে সড়ক দূর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত ৪

রিয়া : ওমানে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের দু’জনসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত  হয়েছেন আরো ৪ জন।

জানা যায়, শুক্রবার রাতে কর্মস্থল থেকে ফেরার পথে দেশটির মাছিরাহ নামক দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আকবর  হোসেন, জাহাঙ্গীর ও শাহ  আলম। এদের মধ্যে  আকবরের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে। অন্য দু’জনের বাড়ী নোয়াখালীর হাতিয়ায়।

স্থানীয় সুর হাসপাতালে চিকিৎসাধীন থাকা ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মরদেহ দেশে পাঠাতে দূতাবাসের সহযোগীতা চেয়েছেন নিহতের স্বজনরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button