অন্যান্যবাংলাদেশ

‘ত্রিপুরায় পানি সরবরাহ, তিস্তা সংকট দূর করবে‘

সৌরভ নূর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে দুই দেশের মাঝে যে চুক্তি হয়েছে তা বাংলাদেশের জন্য বড় একটি অর্জন বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. দেলোয়ার হোসেন। এসব চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ লাভবান হবে বলে মনে করেন তিনি। এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বাংলা টিভিকে এসব কথা বলেন ড. দেলোয়ার হোসেন।

এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলেন, দেশের সীমান্ত জেলার ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি ত্রিপুরার সাবরুম শহরে সরবরাহ করার বিষয়টি তিস্তার পানি পাওয়ার পথের বাধা দূর করবে।

প্রধানমন্ত্রীর এই ভারত সফর শতভাগ সফল হয়েছে দাবি করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. দেলোয়ার হোসেন বলছেন দুই দেশের মাঝে যে চুক্তি হয়েছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশ বরং লাভবানই হবে।

বহুল আলোচিত তিস্তা নদীর পানিবণ্টন চুক্তিতে অগ্রগতি হয়নি, উল্টো ফেনী নদী থেকে ত্রিপুরার সাবরুম শহরে পানি সরবরাহে রাজি হয়েছে বাংলাদেশ। এটাকে কৌশল হিসেবে দেখছেন এই বিশ্লেষক। দ্রুত সময়ের মধ্যে ভারত তিস্তা চুক্তি করতে রাজি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, চার দিনের সফরে ভারতে অবস্থানকালে প্রথম দুই দিনে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ইন্ডিয়া ইকোনমিক সামিট-এ যোগ দেন। পরে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঐতিহাসিক হায়দরাবাদ হাউজে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি প্রকল্পের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button