
সৌরভ নূর : কাকরাইল কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকেছে র্যাব সদস্যরা সাথে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। রোববার দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ের ভূঁইয়া ম্যানশনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কার্যালয়ে তল্লাশি অভিযান চালায় র্যাব সদস্যরা।
কার্যালয় ঘিরে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যদিও সম্রাটের আটকের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীশূন্য হয়ে পড়ে কার্যালয়টি।
এর আগে ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহসভাপতি আরমানকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।



