দেশবাংলা

আখাউড়া চেকপোস্টে বেড়েছে যাত্রীর চাপ

আখাউড়া প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে বেড়েছে যাত্রীর চাপ ।

ইমিগ্রেশন সংশ্লিষ্টদের দাবি, স্বাভাবিকের চেয়ে এখন যাত্রীর চাপ বেড়েছে তিনগুণেরও বেশি। প্রতিদিন আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চিকিৎসা ও ভ্রমণের জন্য সাধারণত ৮শ’ থেকে ১ হাজার যাত্রী দু’দেশের মধ্যে পারাপার করা হয়। তবে, বর্তমানে যাত্রী পারাপারের পরিমাণ গড়ে ৩ হাজারেরও বেশি।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আব্দুল হামিদ জানান,পূজা দেখতে এবং তাদের স্বজনদের সঙ্গে মিলিত হতে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক মানুষ ভারতে যাচ্ছেন। আবার ভারত থেকেও বাংলাদেশে পূজা দেখতে আসছেন দর্শনার্থীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button