দেশবাংলা

দুর্গাপুজা উপলক্ষ্যে চাল বিতরণ

মাসুদ রানা : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় মতবিনিময় সভা ও চাল বিতরণ করা হয়েছে।

শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে হিলি সীমান্তে, বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার জয়পাল শিং শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে, দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় মন্দিরগুলোতে ২শতাধিক বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন, সবুজ পরিবেশ আন্দোলন, মানিকগঞ্জ জেলা সম্পাদক রাজ্জাক হোসাইন রাজ ,বাংলাদেশ পুঁজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি কার্তিক চন্দ্র সাহাসহ আরও অনেকে।

এছাড়াও, টাঙ্গাইলের দেলদুয়ারে শারদীয় দূর্গাপূর্জা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। মত বিনিময় শেষে উপজেলার ১শ ১৪টি পূজা মণ্ডপে চাল বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button