দেশবাংলা

মেয়রের বিরুদ্ধে ৭ কাউন্সিলরের দুদুকে অভিযোগ

মোতাব্বির হোসেনে, চুনারুঘাট : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পরিত্যক্ত রেলের ভুমিতে হাইর্কোটের রিট থাকা সত্বেও মার্কেট বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ছালেক মিয়ার বিরুদ্ধে। অর্থ আত্মসাৎসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়মের বিরুদ্ধে দুদক চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন, পৌরসভার ৭ কাউন্সিলর।

হাইর্কোটের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২ বছর আগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের পাশে পরিত্যক্ত ৩ বিঘা জমিতে পৌর মার্কেট নির্মাণ করা হয়।

শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফরিদ আহমেদ এ রিট করেছিলেন, পৌর মার্কেট নামীয় সাইনবোর্ড লাগিয়ে ২ শতাধিক দোকান ঘর নির্মাণ করে জামানত বাবদ প্রায় ৫ কোটি এবং প্রতিমাসে ভাড়া বাবদ ৫ লাখ টাকা পৌরসভার নামে আদায় করা হয়। তবে অভিযোগ আছে এই পুরো টাকাই আত্মাসৎ করেছেন মেয়র ছালেক মিয়া।

পৌর মেয়রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সাত কাউন্সিলর, শুধু অর্থ আত্মসাতই নয়, তার বিরুদ্ধে আরো নানা অভিযোগ তাদের। এসময় পৌরসভার সাবেক মেয়র ফরিদ আহমেদ অলিও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, জামানতসহ প্রতিমাসে পৌরসভাকে ২–৩ হাজার টাকা ভাড়া দিয়ে যাচ্ছেন তারা। তবে রেলওয়ের সংস্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কথা বলতে রাজী হয়নি।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বলেন, পৌরসভার নামে মার্কেট স্থাপন করে দোকান ভাড়া আদায় করে পৌরসভার কোষাগারে জমা না দিয়ে সমুদয় অর্থ আত্মসাৎ করেন।

মেয়র ছালেক মিয়ার সাথে চেষ্টা করেও মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button