
মিজানুর রহমান : ষ্টেজ ফর ইয়ুথ এর নতুন কমিটি ঘোষণা তারুণ্যের প্লাটফর্ম হিসেবে সম্প্রতি বাংলাদেশে আত্মপ্রকাশ করে ‘ষ্টেজ ফর ইয়ুথ’ নামে একটি সংগঠন। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন তথ্য মন্ত্রী হাসান মাহমুদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ময়মনসিংহের মেয়র একরামুল হক টিটু সহ বিশিষ্ট ব্যক্তিরা।
রোববার সংগঠনের সভাপতি ইলিয়াস হোসেন আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। ৯১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি আগামী দুই বছর সংগঠনটি পরিচালনা করবে। তারুণ্যেরজন্য শক্তিশালী একটা প্লাটফর্ম প্রতিষ্ঠা করাই মূল লক্ষ বলে জানিয়েছেন সংগঠনের প্রেসিডেন্ট ইলিয়াস হোসেন।
হতাশা থেকে তরুনদের আলোর পথ দেখাতে এবং মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে ষ্টেজ ফর ইয়ুথ কাজ করবে বলে জানান সংগঠনের প্রেসিডেন্ট। এছাড়াও অসহায় মানুষের পাঁশে সাহায্যের হাত বাড়াতে এবং মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ এর ব্যবস্থা করবে সংগঠনটি।
হতাশা থেকে মুক্তি এবং আলোর পথ দেখাতে দেশের মূল ধারার মিডিয়াতে প্রতিদিন টকশো করবে, যেখানে হতাশাগ্রস্ত ব্যক্তিরা সরাসরি ফোন দিয়ে তাদের সমস্যা জানাতে পারবে, এবং তাদের সমাধান দিবেন বাংলাদেশের কোনও মনোবিজ্ঞানী।
সেইসাথে দেশের নানা সমস্যা নিয়ে প্রতিমাসে একটি করে ‘ষ্টেজ ফর ইয়ুথ টক’ প্রোগ্রাম করবে, যেখানে উপস্থিত থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অতিথি থাকবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অথবা বিদেশের কোনও বিজ্ঞানী। যেই প্রোগ্রামে উপস্থিত শিক্ষার্থীরা সরাসরি প্রশ্ন করতে পারবে নানা সমস্যা নিয়ে।



