বিশ্ববাংলা
প্যারিসে দশটি পূজামণ্ডপে পূজার আয়োজন

ফ্রান্স প্রতিনিধি : ফ্রান্সে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশীরা রাজধানী প্যারিসে দশটি পূজামণ্ডপে পূজার আয়োজন করেছেন। শনিবার এ মণ্ডপগুলোতে মহাসপ্তমী উদযাপন করা হয়।
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীৱ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পূজা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা বলেন, প্রবাসের মাটিতে এ ধরনের আয়োজন করতে পেরে তারা আনন্দিত এবং প্রতি বছরের মত এবারও, তারা সফলভাবে পূজা আয়োজন করতে সক্ষম হয়েছেন।
প্রতিটি মন্ডপেই প্যারিসের শিল্পীসহ ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীরা জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পরে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়



