দেশবাংলা

কোটচাঁদপুরে ৫ম ধাপের উপজেলা নির্বাচন

জিয়াউর রহমান, মহেশপুর : নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৪ অক্টোবর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম ধাপের উপজেলা নির্বাচন। প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হাট-বাজার,রাস্তাঘাটসহ সর্বত্র। আগামী ১৪ অক্টোবর হবে ভোটগ্রহণ। সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে নিজ নিজ সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। নানা প্রতিশ্রতি দিচ্ছেন, ভোটারদের।

কে হবে আগামীদিনের উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। এ নিয়ে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে উপজেলাবাসীর মধ্যে।আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী শরিফুন্নেছা মিকি বলেন, নির্বাচিত হলে কোটচাঁদপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন।

এদিকে, বিভিন্ন ধরনের সহিংসতা ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন, বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগে পিছিয়ে নেই, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। নানা প্রতিশ্রতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তারা।

সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা করছেন জেলাবাসী।

সংশ্লিষ্ট খবর

Back to top button