দেশীয় পণ্য তুলে ধরতে জর্ডানে ডিপ্লোম্যাটিক বাজার

সেলিম কবির, জর্ডান : জর্ডানে অনুষ্ঠিত ডিপ্লোম্যাটিক বাজারে অংশ নিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসগুলো। দেশীয় পণ্য বিদেশিদের মাঝে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান, বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স ও প্রথম সচিব মো. মনিরুজ্জামান।
স্থানীয় সময় শনিবার রাজধানী আম্মানের আল হোসেন ইয়ুথ সিটিতে আয়োজিত ডিপ্লোমেটিক বাজার অনুষ্ঠানটির উদ্বোধন করেন দেশটির প্রিন্সেস বাসমা বিনতে তালাল।
দেশটিতে অবস্থিত বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও ফিলিপাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসগুলো অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বাংলাদেশের স্টলে হস্তশিল্প, কারুশিল্প, গার্মেন্ট পণ্য, বস্ত্র, ঔষধ, খাবার ইত্যাদি প্রর্দশন করা হয়।
স্টলে আগত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে, দেশীয় পণ্য বিদেশিদের মাঝে তুলে ধরতে, এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান, বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স ও প্রথম সচিব মো. মনিরুজ্জামান।
মেলায় দেশটিতে কর্মরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



