বিশ্ববাংলা

দেশে ফিরতে চান চিকিৎসাধীন মুজিবুর

কুয়েত প্রতিনিধি : কুয়েত থেকে দেশে ফিরতে প্রবাসীসহ বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন দেশটির ফরওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের মোহাম্মদ মুজিবুর।

মুজিবুরের আত্মীয় মহিন বেপারী জানান, ‘ধার-দেনা করে মাত্র দুইমাস আগে দেশটিতে গিয়েছিলেন তিনি। গত মাসে কর্মস্থলে যাবার পর হঠাৎ তার মুখ, হাত ও পা অবস হয়ে যায়। এরপর থেকে দেশটির ফরওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই বাংলাদেশি।

চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত ব্যায়াম ও পরিবারের সেবা যত্ম পেলে সুস্থ হয়ে উঠবে মুজিবুর।

মোহাম্মদ মুজিবুরের বাড়ী, নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীর টেক ইউপির কুড়েরপাড় গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ মোনাফর।

সংশ্লিষ্ট খবর

Back to top button