
সৌরভ নূর : বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ছাত্র আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার অভিযেগে বুয়েট শাখা ছাত্রলীগের দুইজনকে আটক করেছে লালবাগ থানা পুলিশ। জানাযায়, ভারত বিরোধী পোস্টের কারণে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ চলছে।
দায়িত্বরত এসআই জানান, আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি। সিসিটিভি ফুটেজও আমাদের কাছে রয়েছে। এটি যে হত্যাকাণ্ড সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া হলের শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাধারণ শিক্ষার্থীরা জানায়, রবিবার রাত ৮টার দিকে শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে কয়েকজন ছাত্র আবরার ডেকে নিয়ে যায়। এরপর রাত ২টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। সোমবার সকালে তার মৃতদেহ সিড়িতে পরে থাকতে দেখে শিক্ষার্থীরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামাল হোসাইন বলেন, ‘হল প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে ছেলেটির লাশ দেখতে পাই। পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আবরার ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো এবং সে শেরেবাংলা হলে থ্কতো। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার মুক্তিযোদ্ধা রোডে। বাবার নাম বরকত উল্লাহ।



