অন্যান্যবাংলাদেশ

সুবিধাবঞ্চিতদের জন্য ‘৭ টাকায় পুজোর বাজার’

সৌরভ নূর : বাংলা একাডেমির বিপরীত দিকের গেইট দিয়ে ঢুকলে রমনা পার্কের কালী মন্দিরের সামনে দেখা মিলবে একটি দোকানের। সেখানে পাওয়া যাচ্ছে ফ্রক, ফতুয়া, টি-শার্ট, শাড়িসহ আরও অনেক পোশাক। দোকানের নাম ‘৭ টাকায় পুজোর বাজার’।

আর হ্যাঁ দোকানের নামের সাথে মিল রেখে মাত্র ৭ টাকায় বিক্রি করা হচ্ছে এক বছরের কম বয়সী থেকে শুরু করে ১২ বছর বয়সী শিশুদের পোশাক। মূলত সুবিধাবঞ্চিত শিশুদের জন্যই এই উদ্যোগ। তবে বৃদ্ধ ও নারীদের জন্যও কিছু পোশাক রাখা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর থেকে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন এই দোকান চালু করেছে ।

অন্যের ব্যবহৃত, পুরনো আর মলিন কাপড়ই যাদের সম্বল, তারাই নিজের উপার্জনের টাকায় নতুন জামা কিনে ঘরে ফিরবে। পূজার আনন্দে এসকল মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা। এরআগে ২০১৬ সালে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘এক টাকায় আহার’ নামের কর্মসূচীর মাধ্যমে এই সংগঠনের কার্যক্রম শুরু হয়।

আয়োজকরা আরও বলেন, ব্যবসায়িক স্বার্থে নয়, বরং সুবিধাবঞ্চিত শিশুরা যাতে নতুন পোশাক পরতে পারে সেজন্য এই ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রতিটি পোশাকের জন্য সাত টাকা করে নামমাত্র শুভেচ্ছামূল্য ধার্য করা হয়েছে। এতে শিশুদের মনে হীনন্ম্যতাবোধ তৈরি হবে না।

এছাড়া ‘৭ টাকায় পূজোর বাজার’ বলা হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সুবিধাবঞ্চিত শিশু এখান থেকে পোশাক কিনতে পারবে। আগামীকাল ৮ অক্টোবর পর্যন্ত এই স্টল খোলা থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button