অ্যান্টি-ট্যাংক মিসাইল পেল ভারতীয় সেনাবাহিনী

মোহাম্মদ হাসিব : নতুন অস্ত্র নিয়ে নিজের ভাণ্ডার সমৃদ্ধ করছে ভারত। এবার দেশটির অস্ত্রভাণ্ডারে যোগ হয়েছে এক শক্তিশালী অস্ত্র। জানা গেছে, এই অস্ত্রের সাহায্যে শত্রু পক্ষের অত্যাধুনিক ট্যাংক ধ্বংস হবে চোখের নিমেষে।
ট্যাংক আক্রমণ মোকাবিলা করার জন্য এবার সীমিত সংখ্যক ইসরায়েলি স্পাইক অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল পেল ভারতীয় সেনাবাহিনী।তবে ভারতীয় সেনা এই অস্ত্র ব্যবহার করবে সীমিত সময়ের জন্য। দেশীয় প্রযুক্তির মানবচালিত পোর্টেবল ট্যাংক কিলার তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলি ট্যাংক কিলার ব্যবহার করা হবে।
প্রথম ধাপে ২১০ স্পাইক মিসাইল ও এক ডজন লঞ্চার এসে পৌঁছেছে। ২০২০ সালে ভারতীয় সেনাবাহিনীকে মানব-পোর্টেবল এটিজিএম দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ ডিআরডিও।
গত মাসেই তিনটি সফল ট্রায়াল হয়েছে। তবে সেই অস্ত্র হাতে পাওয়ার আগে ইসরায়েলি ট্যাঙ্ক কিলারে আস্থা রাখছে ভারতীয় সেনা।



