দেশবাংলা
শুভেচ্ছা সফরে জাপানের ২ যুদ্ধ জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি : জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স এর ২টি যুদ্ধ জাহাজ বানজো তাকাসিমা শুভেচ্ছা সফরে গতকাল চট্টগ্রাম বন্দরে পৌছেছে। রোববার দুপুরে নৌ বাহিনীর সুসজ্জিত বাদক দল জাহাজ দুটিকে স্বাগত জানায়।
এসময় বাংলাদেশে নিযুক্ত জাপান দুতাবাসের প্রতিনিধিসহ নৌ বাহিনীর স্থানীয় উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৩ দিনের সফর শেষে জাহাজ দুটি ৮ অক্টোবর বাংলাদেশ ত্যাগ করবে।
দেশে অবস্থানকালে জাহাজ ২টির অধিনায়ক, বাংলাদেশে নিযুক্ত জাপান দুতাবাসের প্রতিনিধিগণ, চট্টগ্রামের মেয়র কমান্ডার নৌ অঞ্চল এবং বন্দর কতৃপক্ষের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।



