আবরার হত্যার বিচারের দাবীতে কক্সবাজারে প্রতিবাদ সমাবেশ

কক্সবাজার প্রতিনিধি : বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার বিচারের দাবীতে বাংলাদেশ জাসদ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার উদ্দ্যোগে পৌরসভার সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জাসদ ছাত্রলীগ কক্সসবাজার শহর শাখার সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাসদের জেলা সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, সাধারণ সম্পাদক এড. আবুল কালাম, শহর সভাপতি মোহাম্মদ হোসাইন মাসু, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সিনিয়র সভাপতি সাংবাদিক এম আমান উল্লাহ, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাতসহ অন্যরা।
এদিকে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় বক্তারা, আবরার হত্যার দ্রুত বিচার কামনা করে- দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস মুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানান। পরে শিক্ষার্থীরা নগরীর কান্দির পাড় পূবালী চত্বরে বিক্ষোভ মিছিল করে।



