অন্যান্যবাংলাদেশ

বিবৃতি দেওয়ায় মিয়া সেপ্পোকে ডেকে অসন্তোষ প্রকাশ

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে বিবৃতি দেওয়ায় বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পোকে ডেকে অসন্তোষ জানিয়েছে সরকার।

সকালে মিয়া সেপ্পোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক নাহিদা সোবহানের দপ্তরে তলব করা হয়।

রোববার বেলা ১১টার দিকে মিয়া সেপ্পো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। তিনি প্রায় ৪০ মিনিটের মতো সেখানে অবস্থান করেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তলবের বিষয়ে প্রশ্ন করা হরে কোনো মন্তব্য করেননি মিয়া সেপ্পো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আবরার ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের ঢাকা অফিস যে বিবৃতি দিয়েছিল, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে আবাসিক প্রতিনিধির কাছে।

গেল বুধবার জাতিসংঘের বাংলাদেশ দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে আবরার হত্যাকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি স্বাধীন তদন্তের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচারের আহ্বান জানানো হয়।

এর আগে ফাহাদ হত্যাকাণ্ড নিয়ে ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানানোর জন্য গত ১০ অক্টোবর যুক্তরাজ্যের হাইকমিশনারওকেও ডেকে পাঠানো হয়েছিল এবং তার সামনেও একই ধরনের বক্তব্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তুলে ধরা হয়।

 সৌরভ নূর /বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button