মালয়েশিয়ায় ৮ বাংলাদেশি প্রতারককে গ্রেফতার

মালয়েশিয়ার ক্লাং ও শাহ আলমের ১১টি স্থানে অভিযান চালিয়ে ৮ বাংলাদেশিসহ ভুয়া ওয়ার্ক পারমিট সরবরাহকারী সিন্ডিকেটের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এ নিয়ে গত ১ বছরে একই অভিযোগে গ্রেফতার হলেন ২০ বাংলাদেশি।
এসময় তাদের কাছ থেকে, দুটি ল্যাপটপ, একটি প্রিন্টিং মেশিন, দুটি জাল পারমিট, এবং ছয়টি আইডি-কার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে, স্থানীয় ১ পুরুষ ও ১ নারী,৭ পাকিস্তানি এবং ৮জন বাংলাদেশি রয়েছেন।
সেলাঙ্গরের অপরাধ তদন্ত বিভাগের প্রধান এসিপি ফজল সিয়াম আব্দুল মজিদ জানান, সিন্ডিকেটটি ক্লাং ভিত্তিক অবৈধভাবে বিদেশি শ্রমিকদের মাঝে জাল ভিসা সরবরাহের ব্যবসা করে আসছিলেন।
তাদের প্রধান কাজ ছিল, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে দেশটিতে আসা অবৈধ বিদেশি কর্মীদের খুঁজে বের করার পাশাপাশি, নকল ওয়ার্ক পারমিটের অফার দিয়ে নিয়োগকারীদের কাছে তাদের কর্মী হিসেবে নিয়োগ দেয়া হতো।



