বিশ্ববাংলা
রিয়াদে ঘুমন্ত অবস্থায় এক বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রিয়াদে ঘুমন্ত অবস্থায় মুহাম্মদ হারেজ নামে এক বাংলাদেশি মারা গেছেন। গত ১১ অক্টোবর নিজ বাসায় মৃত্যুবরন করেন তিনি।
মোহাম্মদ হারেজ মিয়ার বাড়ী বরিশাল জেলায়। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রিয়াদ নগরীর নাসিম নামক এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এই বাংলাদেশি।
১২ অক্টোবর বাংলাদেশ আসার কথা ছিল তার।



