প্রধানমন্ত্রীবাংলাদেশ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা

আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রতি বেশ কয়েকটি পুরস্কারে পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ভ্যাকসিন হিরো সম্মাননা ও ভারতে এপিজে আব্দুল কালাম স্মৃতি পদক পাওয়ায় মন্ত্রিসভায় ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।

এছাড়া দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী হওয়ায় ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button