বিশ্ববাংলা
কানাডার নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আফরোজা

আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া কানাডার ফেডারেল নির্বাচনে লিবারেল পার্টি থেকে মনোনয়ন পেলেন, বাংলাদেশি বংশোদ্ভূত আফরোজা হোসেন।
এই প্রথম কোনো বাংলাদেশি লিবারেল পার্টি থেকে ফেডারেল নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন। টরন্টো থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত অশোয়া আসনের বর্তমান কনজারভেটিভ পার্টির সাংসদ, কলিন কেরির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
ঢাকার মোহাম্মদপুর গার্লস স্কুল ও লালমাটিয়া মহিলা কলেজে পড়াশোনা করা আফরোজা হোসেন,প্রায় ৩০ বছর পূর্বে স্বামী মোয়াজ্জেম হোসেনের সাথে অভিবাসী হয়ে দেশটিতে পাড়ি জমান।
আফরোজা হোসেন, বাংলাদেশি কানাডিয়ানদের রাজনীতি ও অন্যান্য কর্মকাণ্ডে আরো সক্রিয় ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে, আসন্ন নির্বাচনে সবার সহযোগিতা চেয়েছেন।



