বিশ্ববাংলা

আফ্রিকায় চলতি বছরে প্রাণ হারিয়েছে ৪৪ বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার খান নামে এক বাংলাদেশি ব্যবসায়ী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশটিতে সন্ত্রাসী ও ডাকাত দলের হাতে প্রাণ হারালেন ৪৪ বাংলাদেশি।

জানা যায়, গত ১০ অক্টোবর মসজিদে যাবার পথে,দেশটির কসমো সিটিতে অন্য এক বাংলাদেশির দোকানে ডাকাতি করার সময় এলাপাতাড়ি গুলি চালায় ডাকাতদল। এতে পেটে গুলিবিদ্ধ হন তিনি।

পরে, জোহানেসবার্গের হেলেন জসেফ হাসপাতালে ভর্তি করা হলে,সেখানে রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বাংলাদেশি ব্যবসায়ী।

তার বাড়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রসুলাবাদ গ্রামে। তার পিতার নাম, সিরাজুল ইসলাম খান।

সংশ্লিষ্ট খবর

Back to top button