দেশবাংলা

যশোরের শার্শায় খামারে ছাগল চাষে স্বাবলম্বী

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে যৌথভাবে ছাগলের খামার করে স্বাবলম্বী হয়েছেন, বেকার দুই যুবক। তাদের খামার দেখে এখন অনেকে এ খামারে আগ্রহ দেখাচ্ছেন।

যশোরের শার্শা উপজেলায় বাণিজ্যিকভাবে অনেকে ব্লাক বেঙ্গল জাতের ছাগলের খামার গড়ে তুলেছেন। এর মধ্যে অন্যতম মিলন মেম্বার তার বন্ধু কাদেরের খামার। ২ বন্ধুর সঞ্চিত কিছু অর্থ নিয়ে ব্যাক্তি মালিকানাধীন পার্কের এক কোনে মাত্র ২০ টি ছাগল নিয়ে গড়ে তোলেন খামার। বর্তমানে এখানে রয়েছে ৬০টি ছাগল।

সরকারের পৃষ্টপোষকতা পেলে বিদেশে রপ্তানীযোগ্য ছাগলের খামারে ব্যাপক সফলতা পাওয়া যাবে বলে জানায় খামারীরা।

সরকারিভাবে শার্শা উপজেলায় একাধিক খামার গড়ে তোলা হয়েছে। ব্লাক বেঙ্গল জাতের প্রায় এক লাখ ছাগল বিভিন্ন খামারে চাষ হচ্ছে। তাদের উপজেলা প্রানী সম্পদ দপ্তর থেকে পর্যাপ্ত সহযোগীতা করা হচ্ছে। আগামীতেও ছাগল পালনে সফলতা পেতে শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ।

উপজেলা কৃষি অধিদপ্তর ও সরকারি পৃষ্ঠপোষকতায় উদ্যোমী এ ২ যুবক ছাগলে সফল হয়ে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button