আইন-বিচার
ঘনবসতি থেকে মোবাইল টাওয়ার দ্রুত সরানোর নির্দেশ

ঘনবসতিপূর্ণ এলাকাসহ স্পর্শকাতর জায়গা থেকে দ্রুত মোবাইল টাওয়ার সরাতে, নির্দেশনা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।
এতে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ঘনবসতি এলাকাকে স্পর্শকাতর জায়গা বোঝানো হয়েছে। আজ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত রায় প্রদানকারী বেঞ্চের স্বাক্ষরের পর এ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
আগামী চারমাসের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। রায়ে আমদানিকৃত মোবাইল ফোনের রেডিয়েশনের মাত্রা পরীক্ষা করার নির্দেশনা দেন আদালত।



