বিশ্ববাংলা

অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে মালদ্বীপ

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের নিয়মিতকরণ কর্মসূচির আওতায় বৈধ হওয়ার সুযোগ দিল দেশটির সরকার।

স্থানীয় সময় বৃহষ্পতিবার দূতাবাসের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কর্মসূচিটি গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হলেও, এখন থেকে বাংলাদেশিরা বৈধ হতে পারবেন। এই কর্মসূচিটি চলবে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

বৈধ হতে রেজিষ্ট্রেশন করতে দেশটির মিনিস্ট্রি অফ ইকোনোমিক ডেভেলপমেন্টে সকাল ৮টা থেকে বেলা ১২ পর্যন্ত টোকেন নম্বর সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button