বিশ্ববাংলা
কাতারে নতুন শ্রমনীতি সংস্কারের ঘোষণা

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে নতুন শ্রমনীতি সংস্কারের ঘোষণা দেয়া হয়েছে। বুধবার কাতারের মন্ত্রিসভায় সর্বসম্মতভাবে নতুন শ্রম নীতির আইনটির নীতিগত অনুমোদন দেয়া হয়।
আগামী ২০২০ সালের জানুয়ারি থেকেই এ নতুন শ্রম আইন কার্যকর হবে বলে জানা গেছে। এতে বৈষম্যহীন মজুরি ও শ্রম অধিকার প্রতিষ্ঠিত হবে। ফলে, বাংলাদেশিসহ সব অভিবাসী শ্রমিকরা উপকৃত হবেন। এ আইন সংস্কারের ফলে পুরনো কাফালা পদ্ধতির অবসান ঘটবে।
এছাড়াও, মন্ত্রিসভার বৈঠকে বৈষম্যহীন ন্যূনতম মজুরি কাঠামো প্রতিষ্ঠার জন্য, নতুন নীতিমালাও অনুমোদন দেয়া হয়েছে। কাতারেই প্রথম এ ধরনের আইন কার্যকর হতে যাচ্ছে।
এর ফলে অভিবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি কাতারের সামগ্রিক উৎপাদনশীলতা যেমন বাড়বে, তেমনি অর্থনীতিও হবে সুসংহত।



