বিশ্ববাংলা
চীনে ইন্টারন্যাশনাল স্পোর্টস ডেতে বাংলাদেশিদের অংশগ্রহণ

চীনে ইন্টারন্যাশনাল স্পোর্টস ডেতে অংশ নিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীরা। বৃহস্পতিবার চীনের হেবেই প্রদেশের সিজাযুয়াং শহরে অবস্থিত হেবেই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজিতে এটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন,বাংলাদেশি শিক্ষার্থী ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গোলাম রাব্বি। দিনব্যাপী চলা এ অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীরা পাঞ্জাবি-পায়জামা পরে অংশ নেন।
বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, সুইডেন, জিম্বাবুয়ে,জাপান, ভারত,রাশিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, ইতালিসহ বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা এতে অংশ নেন।



