
ক্রয় সংক্রান্ত কাজে যারা অনিয়ম-দুর্নীতি করে সরকারকে বিব্রত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছন বক্তারা।
শনিবার সকালে আইইবি’র কাউন্সিল হলে সরকারি ক্রয় প্রক্রিয়ার বর্তমান অবস্থা, বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ সব কথা বলেন। এ সময় তারা আরও বলেন, সরকারকে বেকায়দায় ফেলার জন্যই রূপপুর পারমাববিক বালিশ কাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আইইবি-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুরসহ অনেকেই।



