দেশবাংলা
আগুনে পুড়ে গেছে অন্তত দেড় শতাধিক দোকান

চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে অন্তত দেড় শতাধিক দোকান। শনিবার ভোরে আগুনের সূত্রপাত হয়, তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে হলে ফায়ার সার্ভিস কর্মীরা জানান।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।



