
রোহিত শর্মার হার না মানা শতকে বড় সংগ্রহের পথে ভারত। রাঁচিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ২২৪ রান।
টস জিতে ব্যাট করতে নামে ভারত। শুরুটা ভালো হয় নি তাদের। ৩৯ রানে হারায় মায়াঙ্ক আগারওয়াল, চেতশ্বর পুজারা এবং অধিনায়ক বিরাট কোহলির উইকেট হারায় স্বাগতিকরা।
ঘুড়ে দাঁড়ায় চতুর্থ উইকেটে, রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানের ১৮৫ রানের অপরাজিত জুটিতে। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন রোহিত। রোহিত ১২৪ এবং রাহানে ক্রিজে আছেন ৮৩ রান করে।
দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে এক সিরিজে তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়লেন রোহিত। এরআগে সুনিল গাভাস্কার করেছিলেন এ কীর্তি। বৃর্ষ্টির কারণে ৩২ ওভার আগেই বন্ধ হয় প্রথম দিনের খেলা।



