
টেস্ট ক্যারিয়ারে প্রথম দ্বিশতকের দেখা পেলেন রোহিত শর্মা। তার ইনিংসে ভর করে তৃতীয় ম্যাচটিও নিজেদের করে নেয়ার চেষ্টায় ভারত। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের চেয়ে ৪৮৮ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা।
রাঞ্চিতে ৩ উইকেটে ২২৪ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে ভারত। আগের দিনের সেঞ্চুরি হাঁকানো ওপেনার রোহিত শর্মা, আজও খেলেন দূর্দান্ত ইনিংস। খেলেন ক্যারিয়ার সেরা ২১২ রানের ইনিংস।
অপরপ্রান্তে আজিঙ্কা রাহানেও পূরণ করেন শতক। ১১৫ রান আসে তার ব্যাট থেকে। চতুর্থ উইকেটে তাদের ২৬৭ রানের জুটি বড় স্কোরের ভিত গড়ে দেয়। ৯ উইকেটে ৪৯৭ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
পাহাড়সম ইনিংসের বিপরীতে খেলতে নেমে, প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৯ রান করে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টির বাঁধায় দ্বিতীয় দিনের খেলাও শেষ হয় প্রায় নির্ধারিত সময়ের বেশ আগে।



