বিশ্ববাংলা

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মিসবাহ উদ্দিন কাজল ও তার ছেলে আব্দুল্লাহ নিহত হয়েছেন।

পুলিশ জানায়, গত ২১ অক্টোবর স্থানীয় ইস্টভেলী ইসলামিক সেন্টার মসজিদে মাগরিবের নামাজ আদায়ের জন্য যাবার পথে, ফিনিক্স সিটি সংলগ্ন স্যান্ডলারের ইরি স্ট্রিট অতিক্রমের সময় একটি গাড়ী তাদের চাপা দেয়।

এতে, ঘটনাস্থলেই কাজলের মৃত্যু হয়। মারাত্মক আহত আব্দুল্লাহকে হাসপাতালে নেয়ার পরদিন তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় জড়িত অভিযোগে ২৩ অক্টোবর চালক মিশেল হেগারম্যানকে গাড়িসহ গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

অভিবাসী মর্যাদায় মাত্র ১০ দিন পূর্বে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন এই দুই বাংলাদেশি। তাদের বাড়ী, লক্ষীপুর জেলায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button