দেশবাংলা

মাদারীপুরে লাভের আশায় আখ চাষিরা

অনুকূল আবহাওয়া আর রোগ বালাই কম থাকায় এবার মাদারীপুরে আখের আবাদ ভালো হয়েছে। দামও বেশ ভালো পাওয়ায় লাভের আশা করছেন চাষিরা। এখন আখ কাটা, পরিচর্যা আর বেচাকেনা নিয়ে ব্যস্ত তারা। কৃষি বিভাগ বলছে, তাদেরকে প্রযুক্তিগতসহ সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।

ফলন ভালো হওয়ায় মাদারীপুরে দিনদিন আখের আবাদ বাড়ছে। এ এলাকার আখের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। উৎপাদন খরচ কম ও ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা।

বিঘা প্রতি ৪০ হাজার টাকা ব্যয় করে আয় করছেন এক থেকে দেড় লাখ টাকা। এখানকার আখ পাইকাররা কিনে নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বিক্রি করছে। সহজ শর্তে ঋণ পেলে চাষীরা আখ চাষে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে বলে জানান কৃষকরা।

চাষিদের মাঝে আখের আবাদ বৃদ্ধির জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে, উদ্বুদ্ধকরণসহ প্রযুক্তিগত সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানালেন, উপ-পরিচালক জিএমএ গফুর।

চলতি মৌসুমে জেলার ৪টি উপজেলায় ৬শ ৭৮ হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। যা গত বছর ছিল ৫শ ৮০ হেক্টর। গত বছরের তুলনায় এবার প্রায় একশ হেক্টর বেশি জমিতে আখের আবাদ হয়েছে।

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button