বিশ্ববাংলা
অস্ট্রেলিয়ায় বাংলাদেশির আত্মহত্যা

অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের অনুমতি না পাওয়ায় আত্মহত্যা করলেন মোহাম্মদ মহসিন নামে এক বাংলাদেশি।
গত সপ্তাহে বাংলাদেশি অধ্যুষিত সিডনির লাকেম্বার একটি নির্মাণাধীন ভবনে আত্মহত্যা করেন তিনি। তার আত্মহত্যার ঘটনায় দেশটির কঠোর অভিবাসন নীতি নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
মোহাম্মদ মহসিন মিয়া ২০১৩ সালে জলপথে দেশটিতে গিয়ে ব্রিজিং ভিসা’র আওতায় বসবাস শুরু করেন। তবে এই ভিসার আওতায় কাজ করার অধিকার ছিল না এই বাংলাদেশির।



