বিশ্ববাংলা

৪ বাংলাদেশি কিশোরকে ফেরত পাঠিয়েছে ভারত

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক ৪ বাংলাদেশি কিশোরকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় অভিবাসন পুলিশ।

ভারতের বালুরঘাট ও রায়গঞ্জ শিশু শোধনাগারে ১৪ থেকে ১৬ মাস মেয়াদে কারাভোগ শেষে, বৃহষ্পতিবার ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি শিপ্রা রায়, বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে হিলি ইমিগ্রেশন ওসি রফিকুজ্জামানের হাতে এসব শিশু কিশোরকে তুলে দেন।

দেশে ফেরা শিশুরা হলো, জহিরুল ইসলাম,আলামিন ইসলাম,নুর মোহাম্মদ ও আরিফ হোসেন। তাদের বাড়ি রাজশাহী, সুনামগঞ্জ ও পঞ্চগড় জেলায়।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি রফিকুজ্জামান জানান, ১৪ থেকে ১৬ মাস পূর্বে ওই চার শিশু কিশোর, হিলি ও পঞ্চগড় সীমান্ত দিয়ে বেড়ানোর উদ্দেশ্যে ভারতে গেলে, সেদেশের সীমান্তরক্ষী বাহিনী’র সদস্যরা তাদের আটক করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button