জমকালো আয়োজনে আইরিশ কারী এওয়ার্ডস

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আয়ারল্যান্ডে, আইরিশ কারী এওয়ার্ডসের চতুর্থ আসর অনুষ্ঠিত হয়েছে। এতে, ১২টি ক্যাটাগরিতে সেরা রেস্টুরেন্ট গুলোকে পুরস্কার প্রদান করা হয়। আয়োজকরা জানান, মাল্টি কালচারাল সোসাইটি বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ ধরনের আয়োজন।
রাজধানী ডাবলিনের একটি হোটেলে আইরিশ কারী এওয়ার্ডসের চতুর্থ আসরের আয়োজন করা হয়। এতে, সমগ্র আয়ারল্যান্ড জুড়ে প্রায় তিনশত ইন্ডিয়ান, বাংলাদেশী ও পাকিস্তানি রেস্টুরেন্ট গুলোকে পাঁচটি অঞ্চলে ভাগ করে ১২ টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
কারী ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে এই সম্মাননা উৎসাহ হিসেবে কাজ করবে বলে জানান পুরস্কার প্রাপ্তরা। আয়ারল্যান্ড জুড়ে বিভিন্ন জাতি ধর্ম ও বর্ণের মানুষের মধ্যে, এই ধরনের আয়োজন মাল্টি কালচারাল সোসাইটি বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে, অনুষ্ঠানে ভারতীয় উপমহাদেশের ধ্রুপদী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় প্রবাসী শিল্পীরা।
এতে, আইরিশ সরকারের মন্ত্রী, মিডিয়া, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অন্যান্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের মিলন মেলায় পরিনত হয়।
মাহিদুল ইসলাম সবুজ, আয়ারল্যান্ড প্রতিনিধি



