বিশ্ববাংলা
নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ফরিদুল ইসলাম নামে এক বাংলাদেশি মারা গেছেন।
নিহতের ভাই জানান, দেশটির জহুরবারু এলাকায় বহুতল ভবনে কনস্ট্রাকশনের কাজ করতেন ফরিদুল। প্রতিদিনের মতো বুধবার সকালে কাজে গিয়ে হঠাৎ শুরু হওয়া বজ্রপাতে আহত হয়ে, তিনতলা ভবন থেকে নিচে পড়ে যান তিনি।
এতে ঘটনাস্থলেই মারা যান এই বাংলাদেশি। বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ফরিদুল ইসলামের বাড়ী, পাবনার চাটমোহর উপজেলার পূর্বটিয়ারতলা গ্রামে। তার পিতার নাম, সোনা প্রামানিক। ফরিদুলের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা।



