প্রধানমন্ত্রীবাংলাদেশবিশ্ববাংলা

‘মিয়ানমারকেই রোহিঙ্গা সংকটের সমাধান করতে হবে’

২৫ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যায় আজারবাইজানের রাজধানী বাকুতে জোট নিরপেক্ষ সম্মেলনের (ন্যাম সম্মেলন) সাধারণ আলোচনায় রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রোহিঙ্গা সংকটের মূলে রয়েছে মিয়ানমার। তারাই এই সমস্যা তৈরি করেছে। তাই তাদেরই এই সমস্যা সমাধান করতে হবে।

এসময় শেখ হাসিনা আরও বলেন, অর্থনৈতিক ও সামাজিক নানা সূচকে বাংলাদেশ এগিয়ে গেলেও রোহিঙ্গা জনগোষ্ঠী ও জলবায়ু পরিবর্তনের কারণে এখন বাংলাদেশকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

এছাড়া ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে তার সরকার সচেষ্ট উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button