অন্যান্যবাংলাদেশ

‘একটি ভিশন নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী’

বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভিশন নিয়ে কাজ করছেন বলে মন্তব্য করেছেন, পুলিশের অতিরিক্ত আইজি মো. ইকবাল বাহার।

শনিবার সকালে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় কমিউনিটি পুলিশিং এর কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, কমিউনিটি পুলিশিং মানে কমিউনিটিকে ভালো রাখা। সবাই যার যার অবস্থান থেকে কমিউনিটিকে ভালো রাখতে কাজ করলে দেশে কোনো অশান্তি,সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ থাকবে না।

এতে কমিউনিটি পুলিশ চট্টগ্রাম নগরের সভাপতি ও আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানসহ নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button