ভোলায় গুলি চালানোর প্রতিবাদ জানিয়েছে সৌদি প্রবাসীরা

সৌদি আরবে, হেফাজতে ইসলাম বাংলাদেশ-দাম্মাম (পূর্বাঞ্চলীয় প্রদেশ) শাখার উদ্যোগে, ভোলায় তৌহিদী জনতার সমাবেশে গুলি চালানোর প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দাম্মামের স্থানীয় নাবীয়া কমিউনিটি হলে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মনিরুজ্জামান। সভায়, সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মাওলানা জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, মাওলানা মুহিউদ্দিন রাগিবী, আব্দুর রহীম, মাওলানা ইলিয়াস, মুফতী সাইফুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবুল কাসেম ও মাওলানা আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে।
সভাপতি তার বক্তব্যে, ঘটনার নিন্দা জানিয়ে ইসলাম নিয়ে ব্যঙ্গ ও কটুক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি এবং সরকারি খরচে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহবান জানান।
এসময়, দাম্মাম, আল-হাসা, আবকিক ও আল-জুবাইলসহ বিভিন্ন শহর থেকে আসা হেফাজত ইসলামের আলেম ওলামারা উপস্থিত ছিলেন।



