বিশ্ববাংলা
ঢাকা-মদিনা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু

বিমানের রুট সম্প্রসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকা-মদিনা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনাগামী ফ্লাইটটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
এ সময়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এ রুটে সপ্তাহের শনি, সোম, বুধ ও বৃহস্পতি চারদিন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বর্তমানে বিশ্বের ১১টি দেশে ১৫টি রুটে চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। এর মধ্যে ১৪টি রুটই এশিয়ায়। এশিয়ার বাইরে বিমানের একমাত্র ফ্লাইটটি চলাচল করে লন্ডনে।



