দেশে টাকা পাঠাতে পারছে না লেবানন প্রবাসীরা

লেবাননে বিক্ষোভকারীদের বিভিন্ন দাবি মেনে নিলেও, সরকারের পদত্যাগের দাবিতে দ্বাদশ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। এতে, বিভিন্ন কল কারখানা, স্কুল, কলেজ অফিস বন্ধ হয়ে যাওয়ায়, বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
বিক্ষোভের ফলে দেশে টাকা পাঠাতেও সমস্যায় পড়েছেন প্রবাসীরা। আগে যেখানে ১০০ ডলারে ১ ডলার বেশি দিতে হত, বর্তমানে সেখানে ১৫ থেকে ১৬ ডলার বেশি দিতে হচ্ছে।
বাজেট অধিবেশন সামনে রেখে অর্থনৈতিক সংকট মোকাবেলার অজুহাতে নিত্য প্রয়াজনীয় পণ্যসামগ্রীর ওপর করারোপ করছে লেবানন সরকার। সবশেষ কর আরোপ করা হয়, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার কলের ওপর।
এরপরই গত ১৭ অক্টোবর সন্ধ্যা থেকে বৈরুতসহ পুরো লেবাননে বিক্ষোভ শুরু হয়। ছাত্র-জনতাসহ হাজার হাজার বিক্ষোভকারী ময়লার ড্রাম রাস্তায় ফেলে ব্যারিকেড দেয়।
এদিকে, দেশটির বর্তমান পরিস্থিতির ওপর নজর রেখে প্রবাসী বাংলাদেশিদের সর্তকভাবে চলাচলের পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।



