অন্যান্যবাংলাদেশ

সারাদেশে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা

শনিবার থেকে শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা। জেএসসির প্রথম দিনে বাংলা ও জেডিসির কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকালে কেরানীগঞ্জের জিঞ্জিরা পিএম পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি ‘শান্তিপূণ পরিবেশে পরীক্ষা অনু্ষ্ঠিত হচ্ছে’ বলে মন্তব্য করেন।

সকাল ১০টায় রাজধানীসহ সারাদেশে একযোগে শুরু হয় জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন।

এদিকে, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০মিনিট আগে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে বাধ্যতামুলক প্রবেশ করার নিয়ম থাকায়, সড়কে যানযট এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

প্রথমদিনে শান্তিপূণ পরিবেশেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং সবশেষ পরীক্ষার দিন পর্যন্ত এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে মনে করছেন ভিকারুননেসা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপল ফৌজিয়া রেজোয়ান।

এবার জেএসসিতে পরীক্ষার্থীদের সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা হচ্ছে। ইংরেজি ছাড়া সব বিষয়েই থাকছে সৃজনশীল প্রশ্নের পরীক্ষা। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, চারু ও কারুকলা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি বিষয়সমূহ ধারাবাহিক মূল্যায়ন করা হবে।

মোট ২ হাজার ৯৮২টি কেন্দ্রে ২৯ হাজার ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছে। জেএসসি পরীক্ষা শেষ হবে আগামী ১১ নভেম্বর ও জেডিসি পরীক্ষা শেষ হবে আগামী ১৩ নভেম্বর।

শাহরিয়ার রাজ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button