আন্তর্জাতিকএশিয়া
বায়ু দূষণে দিল্লিতে জরুরি অবস্থা জারি

১ নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ দিল্লিতে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা জারি করেছে। বায়ু দূষণ পরিস্থিতির অবনতি হওয়ায় ৫ নভেম্বর পর্যন্ত দিল্লির স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে থাকতে নিরুৎসাহিত করছে কর্তৃপক্ষ। এছাড়াও জনগণের মধ্যে ৫০ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এয়ার কোয়ালিটি ইনডেক্সে দিল্লির অবস্থান ৩৫৬ তে। শনিবার তা ৫০০ ছাড়িয়ে গেছে বলে জানাযায়।
মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে দিনের বেলাও পুরু কালো ধোঁয়া মেঘের মতো ঢেকে রেখেছে সূর্যকে। নাগরিকদের স্বাস্থ্য পরিস্থিতির অবনতির কথা মাথায় রেখে শহরজুড়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।
সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানার কৃষি জমি চাষ উপযোগি করে তোলার জন্য ফসলের গোড়া পোড়ানো ও দিওয়ালিতে প্রচুর পরিমাণ বাজি পোড়ানো কারণে দূষণ পরিস্থিতি এতটা ভয়াবহ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নূর / বাংলা টিভি



