
রোববার রাজধানীর একটি হোটেলে হয়ে গেল বঙ্গবন্ধু বিপিএলের খেলোয়াড় ড্রাফট। তারকা ক্রিকেটারদের দল পাওয়ার মধ্যদিয়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে খেলোয়াড়দের বেচাকেনা ও দল নির্ধারণ। টুর্নামেন্ট মাঠে গড়াবে ১১ ডিসেম্বর।
এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা প্লাটুনস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার্স, খুলনা টাইগার্স, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে এবার বিসিবির মালিকানায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ-বিপিএল। আর ১শ ৮১ জন দেশী ও ৪শ ৩৯ বিদেশী খেলোয়াড়দের তালিকা থেকে পছন্দের ক্রিকেটার বেছে নেয় নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা খেলবেন ঢাকা প্লাটুনসে। একই দলে রয়েছেন তামিম ইকবাল। মুশফিক খেলবেন খুলনা টাইগার্সে। আর মুস্তাফিজকে পেয়েছে রংপুর রেঞ্জার্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এ মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস’সহ আরও অনেকেই।
মাসুদ সুমন, বাংলা টিভি



