
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসির নৈপুণ্যে অল্পের জন্য হার এড়িয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ের সঙ্গে ড্র করেছে ২-২ গোল করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
ইসরায়েলে অনুষ্ঠেয় ম্যাচে শুরুতে দারুণ ছন্দে থাকা আর্জেন্টিনা পিছিয়ে পড়ে ৩৪ মিনিটে। বিরতির পর সার্জিও আগুয়েরোর গোলে সমতায় ফেরে তারা। ৬৩ মিনিটে লিওনেল মেসির অ্যাসিস্টে গোল করেন তিনি।
এর পাঁচ মিনিট পরে সুয়ারেসের গোলে আবারো এগিয়ে যায় উরুগুয়ে। শেষ মুহূর্তে পেনাল্টি থেকে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচান ফিফা দ্যা বেস্ট ফুটবলার আওয়ার্ড পাওয়া এ ফুটবলার। আর কোনো ম্যাচ নেই দুই দলের। মার্চে বিশ্বকাপ বাছাইয়ে শুরু হবে নতুন মিশন।



